ঢাকাবুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬

সিনোফার্মের আরো ৬ কোটি ডোজ ভ্যাকসিন কেনার অনুমোদন দিলো সরকার

DinBarta
আগস্ট ১১, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

আজ মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই প্রস্তাবনা অনুমোদন লাভ করে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

চীনের কাছ থেকে আরও ছয় কোটি ডোজ সিনোফার্ম ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে সরকার।

আজ (১১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে ভ্যাকসিন ক্রয়ের প্রস্তাবনা অনুমোদন লাভ করেছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এর আগে সরকার চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করে। এর মধ্যে, ৭০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।

এর বাইরে, কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এসেছে। চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরও ১১ লাখ ডোজ ভ্যাকসিন।

বর্তমানে, দেশের ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের গণ টিকাদান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।