DinBarta
ঢাকা,

প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন আমেরিকান তরুণী

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৫, ২০২৩ ১:১৪ অপরাহ্ণ
👁️ ১৬ বার দেখা হয়েছে
শেয়ার করুন:-
Link Copied!

প্রেমের টানে বাংলাদেশে র পাবনার ঈশ্বরদীতে ঘর বাঁধলেন আমেরিকার তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)।

তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। ইশ্বরদীতে এসে বিয়ে করেন স্থানীয় আসাদুজ্জামান রিজু (২৭) নামে এক তরুণের সঙ্গে। ডেভিডসনকে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় করছেন।

আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করেন।

আরও পড়ুনঃ শিশু অপহরণ করে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

হারলি এবেগেল আইরিন ডেভিডসন প্রেমের টানে বাংলাদেশে এসে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা ঈশ্বরদী শহরের পিয়ারাখালী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন।

জানা যায়, এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।

রিজু জানান, আমরা ভালোবেসে বিয়ে করেছি। প্রতিদিন অনেক লোকজন আসছেন ডেভিডসনকে দেখতে।

নতুন সংসার কেমন লাগছে- জানতে চাইলে ভাঙা ভাঙা বাংলায় ডেভিডসন বলেন, আমি ভালো আছি, আমার ভালো লাগছে।

আসাদুজ্জামান রিজুর বাবা আব্দুল লতিফ জানান, আমরা পারিবারিকভাবে এ বিয়ে মেনে নিয়ে ওদের নতুন সংসার গুছিয়ে দিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

• DinBarta | দিনবার্তা ➤ Telegram চ্যানেলে যোগদিন.

----------------------------------------------------
• DinBarta | দিনবার্তা ➤ WhatsApp চ্যানেলে যোগদিন.